July 9, 2026, 6:24 pm

রাজধানীর উত্তরখান ৪৬নং ওয়ার্ডে দুই পক্ষের সংঘর্ষ কাউন্সিলরের হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগীরা

Reporter Name
  • আপডেট Sunday, November 19, 2023
  • 171 জন দেখেছে
শামীমা খানম :: রাজধানীর ৪৬নং ওয়ার্ড দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কাউন্সিলরের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীগণ। ইয়াসমিন বেগম ও তার ছেলে জসিমের যন্ত্রণায় অতিষ্ঠ প্রতিবেশী সালমা ও আলমাস পরিবার। উত্তরখান পূর্ব চাঁনপাড়া শীতলের টেক এ দীর্ঘদিন বসবাসরত সালমা এবং আলমাস পরিবারদের উপর তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে অতর্কিত হামলায় জড়িয়ে লাঠি দিয়ে পিটিয়ে সালমার মা আখিরুন্নেসার ডান পা ভেঙে পঙ্গু করে দিল, নরপিশাচ জসিম ও ইয়াসমিন বেগম।
উল্লেখ্য যে, গত ০২-১১-২০২৩ ইং সকাল ৮ ঘটিকায় সালমার বাড়ির জানালার পাশে পলিথিন ভরা পায়খানা ফেলে যায় জসিমের মা। এ বিষয়ে সালমা প্রতিবাদ করলে, জসিম তেড়ে এসে প্রবেশ করে সালমার ঘরে। নর পিশাচ জসিম সালমার স্পর্শ কাতর জায়গায় কামড় দেয়। একপর্যায়ে সালমা ডাক চিৎকার দিলে সালমার পরিবার এগিয়ে এসে দেখতে পায়, জসিম উলঙ্গ অবস্থায় তড়িঘড়ি করে বের হয়ে যাচ্ছে ঘর থেকে। অন্য আরেক প্রতিবেশী মুরুব্বী ধরার চেষ্টা করলে জসিম পালিয়ে যায়। জসিমের মা ইয়াসমিন বেগম বলেন আমরা বারবার ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদল ইসলাম মোল্লার সাথে সাক্ষাৎ করতে চাইলে তাহার সচিব সুযোগ করে দেইনি অপারক হয়ে আমরাও সালমা আলমাছের বিরুদ্ধে অভিযোগ করেছে থানায় এই ব্যাপারে উত্তরখান থানায় সালমা মামলা করলে, আসামি ধরতে সক্ষম হন উত্তরখান থানা পুলিশ এবং জেল হাজত-এ প্রেরণ করেন দুই পক্ষের আসামেদেরকে অন্যদিকে এলাকাবাসী জানায়, ইয়াসমিন বেগম তার ছেলে মেয়েদেরকে নিয়ে মাথা গোজার ঠাই এর জন্য, বাড়ির জমি কেনার জন্যে আন্তরিকভাবে সহযোগিতা করেন এলাকাবাসী। তারা বলেন, আমরা যদি আগে জানতাম এই পরিবার এত অত্যাচারী,খাল কেটে কুমির আনতাম না আমাদের এলাকায়।” তবে সালমা এবং আলমাস পরিবার এর অভিযোগ প্রশাসনের প্রতি,”আমরা নিরাপত্তাহীনতায় ভূগছি। আমাদের নিরাপত্তার দাবি, স্থানীয় কাউন্সিলর এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর