August 8, 2026, 6:18 pm

রাজধানীতে গোপন বৈঠক, আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Saturday, August 8, 2026
  • 12 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর গুলশানে একটি রেস্তোরাঁয় গোপন বৈঠককালে আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশ প্লাজার একটি রেস্তোরাঁ থেকে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), এস এম রেজওয়ান হাবিব আলিফ (৩৩), নান্নু মিয়া (৩৮), আমিনুর রহমান (৪২), সজল আহমেদ (২৯) ও ইব্রাহিম হোসেন (৩৩)।
বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্লাজার পঞ্চম তলার একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বৈঠক শেষে তাঁদের রাজধানীতে মিছিল করার পরিকল্পনা ছিল। বর্তমানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর