July 21, 2026, 7:46 pm

রাঙ্গামাটিতে ৬ দিনব্যাপী পণ্য প্রদর্শনী ও বিক্রয় মেলা শুরু

Reporter Name
  • আপডেট Tuesday, December 9, 2025
  • 110 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: মহান বিজয় দিবস ও তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে রাঙ্গামাটিতে তরুণ উদ্যোক্তাদের নিয়ে ৬ দিনব্যাপী পণ্য প্রদর্শনী ও বিক্রয় মেলা শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪ টায় জেলা পরিষদের সহযোগিতায় পরিষদ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
এ সময় জেলা পরিষদ চেয়ারম্যানের সহধর্মিণী জোৎস্না তালুকদার, জেলা পরিষদ সদস্য সাগরিকা রোয়াজা, বৈশালী চাকমা, দয়াল দাশ, নাই উ প্রু মেরি, ডেনিয়েল পাংখোয়া, রাঙ্গামাটি জুমঘর মহিলা কল্যাণ সমিতির সভাপতি বিনোটি চাকমা (বিনিতা) সহ স্থানীয় উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে পার্বত্য অঞ্চলের তরুণ উদ্যোক্তাদের এগিয়ে নিতে তাদের উৎপাদিত পণ্য নিয়ে মেলার আয়োজন করা হয়েছে। এই মেলার মাধ্যমে পার্বত্য অঞ্চলের উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় করতে পারবে। মেলায় স্থানীয় উদ্যোক্তাদের প্রায় ৪৫টি স্টল অংশ নিচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর