May 31, 2026, 7:24 pm

রমজানের পবিত্রতা রক্ষায় ইমাম-মুয়াজ্জিনদের বার্তা

Reporter Name
  • আপডেট Wednesday, February 18, 2026
  • 108 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন, দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখুন-এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ইমাম ও মুয়াজ্জিন ঐক্য সংগঠনের মধুখালী উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মো. আলম হোসেনের পরিচালনায় প্রথমে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মধুখালী উপজেলা কমপ্লেক্স থেকে শুরু হয়ে ঢাকা-খুলনা মহাসড়কের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধুখালী রেলগেটে এসে শেষ হয়। সেখানে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মাওলানা ওহিদুল ইসলাম, সহসভাপতি মাওলানা লতিবুর রহমান, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা নায়াব আলী, সদস্য হাফেজ সায়ান শেখ ও সদস্য হাফেজ মো. ইমদাদ হোসেন।
বক্তারা পবিত্র মাহে রমজানের মর্যাদা ও তাৎপর্য তুলে ধরে দিনের বেলায় প্রকাশ্যে খাবার পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানান। আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা শরিফ মোহাম্মদ জিন্নাহ।
মোনাজাত শেষে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে পবিত্র মাহে রমজানের ক্যালেন্ডার বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর