August 18, 2026, 11:53 am

রবিবার থেকে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • আপডেট Wednesday, April 1, 2026
  • 124 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: আগামী রবিবার থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। প্রাথমিকভাবে অধিক সংক্রমণ উপজেলাগুলোতে ৬ মাস থেকে ১০ বছর বয়সের শিশুদের এই টিকা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে টিকা ও সিরিঞ্জ সংগ্রহ করে সারাদেশে পাঠিয়ে দেব। সারাদেশে টিকা কার্যক্রম ভালোভাবে সম্পন্ন করতে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে হাম মোকাবিলায় পর্যাপ্ত ভেন্টিলেটর প্রস্তুত রয়েছে। হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক শয্যাও প্রস্তুত করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর