July 23, 2026, 8:10 pm

যৌথ বাহিনীর অভিযানে বাগেরহাটে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

Reporter Name
  • আপডেট Saturday, February 7, 2026
  • 129 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধঘোষিত যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা শাহনেওয়াজ দোলনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময়ের তাদের কাছ থেকে আট পিস বিদেশি মদ (বিয়ার) উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বাগেরহাট সদর মডেল থানার ওসি মাসুম খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার গভীর রাতে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাকি দুজন হলেন- জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মধুসুদন দাম (৪৯) এবং মো. মিরাজ (৪২)। তাদের তিনজনের বাড়ি শহরের নাগেরবাজার এলাকায়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, শনিবার গভীর রাতে পূজা উদযাপন পরিষদ নেতা মধুসুদন দামের বাড়িতে অভিযান চালিয়ে যৌথ বাহিনী তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে আট পিস বিদেশী মদ (বিয়ার) উদ্ধার করা হয়। তাদের বাগেরহাট সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এরমধ্যে জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা শাহনেওয়াজ দোলন ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মধুসুদন দামের বিরুদ্ধে গত বছরের ৪ আগস্ট তৎকালীন সরকার বিরোধী আন্দোলন কারীদের উপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
বাগেরহাট সদর মডেল থানার ওসি মাসুম খান বলেন, বাগেরহাটে অবৈধ অস্ত্র, মাদক উদ্ধারের নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার গভীর রাতে শহরের নাগেরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এরমধ্যে জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা শাহনেওয়াজ দোলন ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মধুসুদন দামের বিরুদ্ধে গত বছরের ৪ আগস্ট তৎকালীন সরকার বিরোধী আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর