November 27, 2026, 2:14 am

যাত্রীবাহী বাস থেকে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name
  • আপডেট Saturday, July 22, 2023
  • 160 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, মাগুরা :: মাগুরায় ৬০০ পিস ইয়াবাসহ স্বপন সাহা (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৭টার দিকে মাগুরা-যশোর সড়কের শালিখা থানার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার স্বপন সাহা যশোর জেলার কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামের নিত্যানন্দ সাহার ছেলে।শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে শালিখা থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুলের নেতৃত্বে পুলিশ ঢাকা থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে। এসময় বাস যাত্রী স্বপন সাহার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ব্যাপারে শালিখা থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর