September 21, 2026, 12:02 am

যমুনা সার কারখানায় ফের উৎপাদন শুরু

Reporter Name
  • আপডেট Wednesday, February 4, 2026
  • 200 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: দেশের সর্ববৃহৎ ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উৎপাদন কার্যক্রম চালু হয়।
কারখানা সূত্র জানিয়েছে, বর্তমানে গ্যাসের চাপ কম থাকায় ৭৫ শতাংশ সক্ষমতায় যমুনা ইউরিয়া উৎপাদনে যাচ্ছে। গ্যাসের চাপ বাড়লে উৎপাদন ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে নেওয়া হবে।
যমুনা সার কারখানার জিএম (অপারেশন) মো. ফজলুল হক জানান, গ্যাসের চাপ স্বল্পতার ঝুঁকি মাথায় নিয়েই উৎপাদন শুরু করা হয়েছে। কৃষি মৌসুমের চাহিদা বিবেচনায় রেখে সীমিত পরিসরে হলেও কারখানাটি চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ২২ জানুয়ারি গ্যাসের চাপ ৮ কেজিতে নেমে আসায় কারখানার বুস্টার ট্রিপ হয়। এতে করে নিরাপত্তাজনিত কারণে ইউরিয়া উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর