July 9, 2026, 7:33 pm

ময়মনসিংহ রেলস্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যাত্রী নিহত

Reporter Name
  • আপডেট Thursday, February 22, 2024
  • 85 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ :: ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গোপাল পাল (৩৮) নামে এক যাত্রী নিহত হয়েছেন। তার বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার পালপাড়া গ্রামে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, গোপাল পাল মোহনগঞ্জ থেকে ট্রেনযোগে ঢাকা যাচ্ছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রেনটি ময়মনসিংহ রেলস্টেশনে পৌঁছে। তখন গোপাল পাল প্রস্রাব করার জন্য স্ত্রীকে ট্রেনে বসিয়ে ৩নং প্লাটফর্মের দিকে অন্ধকার স্থানে যান। সেখানে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন। পরে তারা ছুরিকাঘাত করে খুন করে। এ ঘটনায় রাত ১০টা পর্যন্ত কেউ আটক হয়নি। লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর