July 9, 2026, 4:10 pm

ময়মনসিংহে বিনার ৫ দিনব্যাপী পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Tuesday, June 25, 2024
  • 85 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ :: ময়মনসিংহে বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনস্টিটিউটের (বিনা) পাঁচ দিন ব্যাপী বার্ষিক গবেষণা প্রোগ্রাম পর্যালোচনা কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) শুরু হওয়া এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রনালয়ের যুগ্ম সচিব (গবেষনা) রেহানা ইয়াছমিন।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনার মহাপরিচালক ড মো. আবুল কালাম আজাদ। এসময় প্রধান অতিথির বক্তব্যে আরও নিরলস ভাবে গবেষনার মাধ্যমে ফসলের নতুন নতুন জাত উদ্ভাবনের জন্য উপস্থিত বিজ্ঞানীদের প্রতি আহবান জানান রেহানা ইয়াছমিন। এ কর্মশালা থেকে গবেষকরা পরস্পর পরস্পরের গবেষনা থেকে অভিজ্ঞতা নিতে পারবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রনালযের উপ সচিব দেবী চন্দ, কৃষি সম্প্রসারণ ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক আবু মোঃ এনায়েত উল্লাহ, বিনার প্রশিক্ষক ও পরিকল্পনা বিভাগের পরিচালক ড. শরিফুল হক ভূইয়া।
এসময় কর্মশালার ওপর বক্তব্য রাখেন বিনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও গবেষনা সমন্বয়ক ড. সিদ্দিকুর রহমান। কর্মশালায় বিশেষজ্ঞগনের উপস্থিতিতে গবেষণা পরিকল্পনার বিশ্লেষণ করে তাদের মতামত গ্রহণ করা হবে। ৫দিন ব্যাপী এ বার্ষিক গবেষণা পরিকল্পনার মূল্যায়নে ১৫০ জন কৃষি বিজ্ঞানী উপস্থিত হয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর