নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ :: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মুন্সীগঞ্জ জেলা সমাবেশ আজ সোমবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক আবুজাফর রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সংসদ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (ভিডিপি প্রশিক্ষণ) মোহাম্মদ আমিন উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, দৈনিক সভ্যতার আলো পত্রিকার সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল সহ আরো অনেকে। এরপর ইউনিয়ন পর্যায়ে ভালো কাজ করায় বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।