July 9, 2026, 5:07 pm

মুন্সিগঞ্জে বহুতল ভবনে বিস্ফোরণে এক পরিবারের ৪ জন দগ্ধ

Reporter Name
  • আপডেট Saturday, December 9, 2023
  • 110 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, মুন্সিগঞ্জ :: মুন্সিগঞ্জ শহরের ইদ্রাকপুর এলাকায় সদর উপজেলা পরিষদ-সংলগ্ন একটি আবাসিক ভবনের পঞ্চম তলায় বিস্ফোরণসহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শিশু-নারীসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।আহত ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেলের কর্মকর্তা মো. রিজভী (৪৫), তাঁর মা শাহেদা বেগম (৬৫), আড়াই বছরের ছেলে মে. রাইয়ান ও স্ত্রী রোজী বেগম (৩০)। আহত চারজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তাঁরা ওই ভবনের পাঁচতলার ১২ নম্বর ফ্ল্যাটের ভাড়াটে ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর