October 12, 2026, 6:48 pm

মুক্তি পেল শিল্পী মামুনের নতুন গান ‘আমার ঠিকানা’

Reporter Name
  • আপডেট Sunday, September 10, 2023
  • 138 জন দেখেছে

বিনোদন ডেস্ক :: নতুন মৌলিক গান নিয়ে হাজির হলেন কন্ঠশিল্পী মামুন। ‘আমার ঠিকানা’ শীর্ষক গানটি জি সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। গানটি শ্রোতাদের ভাল লাগবে বলে আশাবাদী সব ধরণের গান করায় পারদর্শী কন্ঠশিল্পী মামুন। ‘আমার ঠিকানা’ গানটির কথা, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রাজীব হোসেন। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ। ভিডিও চিত্রটিতে মডেল হয়েছেন জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা ও আদর আহমেদ। শিল্পী মামুন নিজেও অংশ নিয়েছেন গানটির ভিডিও চিত্রে। গানটির ভিডিও চিত্র ধারণ করা হয়েছে কক্সবাজারে।

কণ্ঠশিল্পী মামুন এখন দেশে বিভিন্ন শো নিয়ে ব্যস্ত। এর পাশাপাশি তিনি নতুন আরো কয়েকটি গানের রেকর্ডিং করছেন। দেশ ছাড়িয়ে বিদেশেও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কণ্ঠশিল্পী মামুনের জনপ্রিয়তা রয়েছে। দেশ-বিদেশের সব শ্রোতা বরাবরের মতো এবারও তার নতুন গান ‘আমার ঠিকানা’ পছন্দ করবে বলে মনে করেন মামুন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর