July 29, 2026, 10:06 pm

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও নির্বাহী কমিটিতে প্রতিমন্ত্রী ইশরাক

Reporter Name
  • আপডেট Wednesday, July 29, 2026
  • 11 জন দেখেছে

বিজয়বাংলাটিভি ডেস্ক :: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। নতুন এই কাঠামোতে ট্রাস্টি বোর্ডের ট্রাস্টি এবং নির্বাহী কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ধারা অনুযায়ী এই নতুন কমিটি গঠন করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন যুগ্ম-সচিব (প্রশাসন-১) মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল।
পুনর্গঠিত ট্রাস্টি বোর্ডে প্রধানমন্ত্রী তারেক রহমান চেয়ারম্যান এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন। ট্রাস্টি হিসেবে আরও অন্তর্ভুক্ত হয়েছেন সংসদ সদস্য মো. ফজলুর রহমান (কিশোরগঞ্জ-৪), মো. মনিরুল হক চৌধুরী (কুমিল্লা-৬) এবং জয়নুল আবদিন ফারুক (নোয়াখালী-২)।
অন্যদিকে, ট্রাস্টের নির্বাহী কমিটির সভাপতি করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানকে। এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন সংসদ সদস্য মো. ফজলুর রহমান, মো. মনিরুল হক চৌধুরী, জয়নুল আবদিন ফারুক এবং প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
এছাড়াও পদাধিকারবলে অর্থ সচিব, শিল্প সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব এবং ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক উভয় কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ট্রাস্টি বোর্ডের এবং ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নির্বাহী কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর