July 29, 2026, 10:15 pm

মিরাজকে সরিয়ে ওয়ানডে অধিনায়ক লিটন দাস

Reporter Name
  • আপডেট Wednesday, July 29, 2026
  • 34 জন দেখেছে

স্পোর্ড ডেস্ক :: সাদা বলের ক্রিকেটে সাম্প্রতিক পারফরম্যান্স এবং জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের নেতৃত্বে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মেহেদী হাসান মিরাজকে সরিয়ে নতুন ওয়ানডে অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। আজ বুধবার (২৯ জুলাই) মিরপুরে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৃতীয় বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে আগে থেকেই টি-টোয়েন্টি দলের নেতৃত্বে থাকা লিটন দাস এখন থেকে বাংলাদেশের সাদা বলের দুই সংস্করণ—ওয়ানডে ও টি-টোয়েন্টি—দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
একই সঙ্গে ওয়ানডে দলের সহ-অধিনায়ক করা হয়েছে মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়কে। অন্যদিকে টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্বে বহাল থাকছেন নাজমুল হোসেন শান্ত। সাদা পোশাকের ক্রিকেটে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ। গত বছরের জুনে নাজমুল হোসেন শান্তর পরিবর্তে ওয়ানডে দলের অধিনায়ক হন মিরাজ। চলতি বছরের এপ্রিলে তাকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে বিশ্বকাপের প্রায় দেড় বছর আগেই নেতৃত্বে পরিবর্তনের সিদ্ধান্ত নিল বিসিবি।
মিরাজের নেতৃত্বে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলেও সম্প্রতি জিম্বাবুয়ের কাছে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারে। এছাড়া বিদেশের মাটিতে তার নেতৃত্বে ১৩ ম্যাচের মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র দুটি ম্যাচে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর