April 29, 2026, 6:43 pm

মানুষ সরকারি খরচে আইনি সুবিধা গ্রহণ করতে পারবেন: গাজীপুর জেলা প্রশাসক

Reporter Name
  • আপডেট Wednesday, April 29, 2026
  • 12 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নূরুল করিম ভূঁইয়া বলেছেন, আমার কাছে মানুষ প্রচুর তদবির নিয়ে আসেন। আমি অনেক ফোন মাঝে মাঝে তদবিরের যন্ত্রণায় চিন্তা করি ধরব কী ধরব না। তদবিরে সেদিন খানিকটা বিরক্ত হয়ে এক ভদ্রমহিলাকে বলেছিলাম— ‘মা রে আমার বাবার নাম হচ্ছে আইন, আর মায়ের নামও আইন। তাই যে যত শক্তিশালী তদবির করেন না কেন এই ২টার বাইরে আমি যেতে পারব না’। জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে মঙ্গলবার আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিসি বলেন, এখানে উপস্থিত বিচারক ও আইনজীবীসহ যারা আইনের পেশার সঙ্গে আছেন এবং আইনের ভিত্তিতে বিচার করেন তাদেরও নিশ্চয়ই বাবা এবং মা দুজনেরই নাম আইন।
তিনি আরও বলেন, আইনগত সহায়তা দেওয়ার ক্ষেত্রে আমরা যদি বেশি বেশি করে সবাইকে জানাতে পারি- আপনার এ লিগাল এইড আইনি সুবিধা আছে। আপনি এভাবে মামলাটা করলে এই আইনি সহায়তা পাবেন। তাহলে দরিদ্র মানুষেরাও দ্রুত সুবিচার পাবেন। লিগাল এইডের মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা সালিশি ব্যবস্থার মাধ্যমে মানুষ সরকারি খরচে আইনি সুবিধা গ্রহণ করতে পারবেন।
‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও গাজীপুর দায়রা জজ আবুল হাসনাত মো. আবদুল ওয়াদুদ।
অনুষ্ঠানে মহানগর দায়রা জজ শাহরিয়ার ইসলাম, পুলিশ সুপার শরীফ উদ্দিন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিহাদুর রহমানসহ জেলা ও মহানগরের জিপি ও পিপিরা বক্তব্য রাখেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর