June 2, 2026, 3:31 pm

মাদক সন্ত্রাস ও চাঁদাবাজি বরদাশত করা হবে না: এমপি মজিবুর

Reporter Name
  • আপডেট Tuesday, March 3, 2026
  • 94 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান বলেছেন, মাদক সন্ত্রাস ও চাঁদাবাজি বরদাশত করা হবে না। পুলিশ ন্যায়সঙ্গত কোনো লোক ধরলে কোনো তদবির চলবে না। পুলিশকে নির্ভয়ে কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়া সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ করা যাবে না। সরকারের ভাবমূর্তি যাতে অক্ষুণ্ণ থাকে তা নিশ্চিত করতে হবে। সোমবার (২ মার্চ) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা হলরুমে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন।
এমপি মজিবুর রহমান বলেন, প্রতিটি হাট বাজারে দ্রব্যমূল্যের তালিকা টাঙিয়ে দিতে হবে। সড়কে হাইওয়ে পুলিশকে দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন। সবাইকে নিয়ে তিনি একটি আদর্শ গাজীপুর-১ গঠন করতে চান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সমস্যা সমাধানে কাজ করতে হবে। শিক্ষা ও যোগাযোগ ক্ষেত্রে যার যার দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান তিনি।
কালিয়াকৈর প্রেস ক্লাবের সভাপতি সরকার আব্দুল আলীম বলেন, কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সঠিক চিকিৎসা হচ্ছে না। দীর্ঘ দিন ধরে সিজারিয়ান বন্ধ, ফলে গর্ভবতী মায়েদের বিশেষ করে দরিদ্রদের সমস্যা হচ্ছে। এক্স-রে মেশিন নষ্ট থাকায় রোগীরা সেবা পাচ্ছেন না। অ্যাম্বুলেন্স বন্ধ থাকায় রোগী বহনে সমস্যা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাদিয়া তাসনীম মুনমুন বলেন, হাসপাতালে নানান সমস্যা রয়েছে। হাসপাতালে নিরাপত্তার অভাব। দালালদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। সিজার বন্ধ, অজ্ঞান করার ডাক্তার নেই। আরএমও দেড় মাস অনুপস্থিত ছিলেন। তাকে শোকজ করা হয়েছে। এছাড়া নানা সমস্যায় এমপির সহযোগিতা চান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম ফখরুল হোসাইনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার, কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাছির উদ্দীন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির বিল্লাল হোসেন, উপজেলা ওলামা কল্যাণ পরিষদের সভাপতি নজরুল ইসলাম, কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের সভাপতি ইমারত হোসেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর