August 18, 2026, 11:53 am

মাদকবিরোধী গণআন্দোলনের উদ্যোগে টঙ্গীতে মানববন্ধন

Reporter Name
  • আপডেট Wednesday, April 1, 2026
  • 156 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুর মহানগরীর টঙ্গী বাজার সেনাকল্যান মার্কেটের সামনে মঙ্গলবার (৩১ মার্চ) বিকাল ৪টায় মাদকবিরোধী গণআন্দোলন কর্মসূচী পালন করা হয়েছে। বাংলাদেশ ইয়ুথ রেডল্যুশন এর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বাংলাদেশ ইয়ুথ রেভুলেশন ইউ ণড়ঁঃয জবাড়ষঁঃরড়হ এর সাহসী স্বেচ্ছাসেবীদের প্রতি সংহতি ও একাত্মতা প্রকাশ করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন-ইঐজঈ গাজীপুর দক্ষিণ আঞ্চলিক শাখার সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠন এর নের্তৃবৃন্দ, সমাজের বিভিন্ন পেশাজীবি, ছাত্র-শিক্ষকসহ সর্বস্তরের জনতা।
কর্মসূচিতে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে নৃশংস হামলায় আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং স্থানীয় প্রশাসনের কাছে চিহ্নিত হামলাকারী মাদক ব্যাবসায়ীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ও হাজীর মাজার থেকে মাদক নির্মুলের জোরালো ৫ দফা দাবি জানানো হয়। বক্তারা টংগীতে মাদক কেনাবেচা সম্পূর্ণ বন্ধ না হওয়া পর্যন্ত মাদকের বিরুদ্ধে তারুণ্যের এই লড়াই অব্যাহত থাকবে, তারুণ্যের শক্তি কখনো থেমে থাকবে না বলে জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর