November 26, 2026, 9:36 pm

মা‌টি ধ‌সে ৩ শ্রমি‌কের মৃত্যু, আহত ৪

নিজস্ব প্রতি‌বেদক, ফ‌রিদপুর ::
  • আপডেট Wednesday, May 31, 2023
  • 260 জন দেখেছে

ফরিদপুরের সদরপুর উপজেলায় একটি সেতুর নির্মাণকাজের সময় মাটি ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। আজ বুধবার সকালে সাড়ে ১১টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের জমাদ্দার ডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাগেরহাটের মোল্লারহাটের মো. জাবেদ (২৯), ফরিদপুর সদর উপজেলার কবীরপুর এলাকার অন্তর (২৮) ও কৈজুরী এলাকার জুলহাস (২৭)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ওসি সুব্রত গোলদার জানান, কয়েক দিন আগে সেতুর পাইলিং করা হয়। সেখানে মাটির স্তূপ করা ছিল। সেই মাটি ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আরো চার শ্রমিক আহত হয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর