August 10, 2026, 12:19 pm

মহাখালীতে পৃথক অভিযানে সাড়ে ৫ হাজার ইয়াবা ও ১৬ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

Reporter Name
  • আপডেট Monday, August 10, 2026
  • 7 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর মহাখালীতে পৃথক দুটি অভিযান চালিয়ে ৫ হাজার ৫৬৭টি ইয়াবা ট্যাবলেট ও ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বনানী থানা পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন–আমান উল্লাহ জুজু (৫২), তাছলিমা আক্তার (২৬) ও চৌধুরী জাহিদ রহমান (২৫)। রবিবার রাতে ডিএমপির গুলশান জোনের সহকারী পুলিশ সুপার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান এসব তথ্য জানান।
তিনি বলেন, গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. সরোয়ার হোসাইনের নেতৃত্বে আজ ভোর চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহাখালীর টিবি গেট এলাকার সাততলা বস্তির একটি বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে আমান উল্লাহ জুজু ও তাছলিমা আক্তারকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫ হাজার ৫৬৭টি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
একই সময়ে মহাখালী টিবি গেট এলাকার অন্য একটি বাসায় পৃথক অভিযান চালায় বনানী থানা পুলিশ। সেখান থেকে চৌধুরী জাহিদ রহমানকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৭টি হাঁসুয়া, ২টি বড় হাঁসুয়া, ৩টি বিভিন্ন আকারের হাঁসুয়া, একটি বেসবল ব্যাট, একটি ডাসা, একটি ছেনি ও একটি কাটানিসহ মোট ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর