August 2, 2026, 8:00 pm

মসজিদের ব্যাংক হিসাবের নামে সচিবের স্বাক্ষর নিয়ে ‘বাড়িওয়ালা কমিটি’ গঠন: গাসিক ৫৪ নং ওয়ার্ড সচিবের স্পষ্টীকরণ

Reporter Name
  • আপডেট Sunday, August 2, 2026
  • 2 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) ৫৪ নং ওয়ার্ডে মসজিদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার কথা বলে ওয়ার্ড সচিবের কাছ থেকে স্বাক্ষর নিয়ে ‘খাঁ-পাড়া বাড়িওয়ালা কল্যাণ কমিটি’ গঠনের অভিযোগ উঠেছে। পরবর্তী সময়ে উক্ত স্বাক্ষরিত প্যাড ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার চালানো হলে বিষয়টি নিয়ে ব্যাপক বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই তথ্যকে সম্পূর্ণ বিভ্রান্তিকর, উদ্দেশ্যপ্রণোদিত ও অপপ্রচার বলে দাবি করেছেন ওয়ার্ড সচিব। উক্ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিরসনে রোববার (২ আগস্ট ২০২৬) ৫৪ নং ওয়ার্ড সচিব মোঃ নাহিদ পারভেজ স্বাক্ষরিত এক ‘জরুরি গণবিজ্ঞপ্তি, স্পষ্টীকরণ বার্তা’ জারির মাধ্যমে প্রকৃত ঘটনা উন্মোচন করা হয়।
স্পষ্টীকরণ বার্তায় উল্লেখ করা হয়, সম্প্রতি ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজে ৫৪ নং ওয়ার্ড সচিবের স্বাক্ষরযুক্ত একটি তথাকথিত ‘কমিটি অনুমোদনের পোস্ট’ নজরে আসে। মূলত, গত বৃহস্পতিবার অফিস চলাকালীন সময়ে আউচপাড়া খাঁ-পাড়া এলাকার কয়েকজন বাসিন্দা ওয়ার্ড কার্যালয়ে আসেন। তারা সচিবকে অবহিত করেন যে, স্থানীয় একটি মসজিদের নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী ওয়ার্ড সচিবের প্রত্যয়ন বা স্বাক্ষর প্রয়োজন। বাসিন্দাদের দাবির পরিপ্রেক্ষিতে ও সাধারণ স্বার্থের কথা বিবেচনা করে সচিব ওই এলাকার একটি প্যাডে স্বাক্ষর প্রদান করেন। কিন্তু অভিযোগ উঠেছে, কিছু স্বার্থান্বেষী মহল উক্ত শুভাকাঙ্ক্ষী আচরণ ও স্বাক্ষরের সুযোগ নিয়ে প্যাডটির অপব্যবহার করে। পরবর্তীতে জালিয়াতির মাধ্যমে সেটিতে ‘বাড়িওয়ালা কল্যাণ কমিটি’ বানিয়ে ফেসবুকে অপপ্রচার শুরু করে।
বিষয়টি নিয়ে সর্বসাধারণের ভুল বোঝাবুঝি দূর করতে ওয়ার্ড সচিব মোঃ নাহিদ পারভেজ স্পষ্ট ভাষায় জানান, আমরা ‘বাড়িওয়ালা কমিটি’ নামের কোনো কমিটির অনুমোদন দিইনি এবং এ ধরনের কোনো নথিতে স্বাক্ষরও করিনি। শুধুমাত্র মসজিদের ব্যাংক অ্যাকাউন্ট সচল করার সুবিধার্থেই ওই স্বাক্ষর প্রদান করা হয়েছিল। ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করায় এবং অসৎ উদ্দেশ্যে গণস্বাক্ষর জালিয়াতি করার কারণে উক্ত প্যাড, সেখানে দেওয়া স্বাক্ষর এবং কথিত ‘বাড়িওয়ালা কল্যাণ কমিটি’কে সম্পূর্ণ অবৈধ ও বাতিল ঘোষণা করা হয়েছে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হতে এবং সামাজিকভাবে সচেতন থাকতে ৫৪ নং ওয়ার্ডের সাধারণ বাসিন্দাদের বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর