মো: জাকির হোসেন, বিশেষ প্রতিনিধি :: গাজীপুর সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেন সরকার দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসেই মশক নিধন কার্যক্রম শুরু করেছেন। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব ঠেকাতে নগর ভবন চত্বর থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এছাড়াও দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গাজীপুর নগর ভবনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে টঙ্গীতে কর্পোরেশন কর্তৃক পরিচালিত একটি স্কুল পরিদর্শন, টঙ্গীতে অবস্থিত দুইটি ডাম্পিং স্টেশন পরিদর্শন, ভোগড়া বাইপাস কাঁচাবাজার এলাকায় অবস্থিত মোগর খালে মশক নিধন কার্যক্রমে অংশ নেন প্রশাসক শওকত হোসেন সরকার।
এ সময় তিনি নিজেই ফগার মেশিন ও লার্ভিসাইড ছিটিয়ে প্রশাসক সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে বিশেষ অভিযান পরিচালনা করেন। এছাড়াও তিনি বাসনের ফেউচার গাড়া এলাকায় তুরাগ নদীর ওপর কাশিমপুর সংযোগ সড়কে একটি ব্রিজ নির্মাণের জন্য পাইলিং কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- রয়েল গ্রুপের চেয়ারম্যান রায়হান আহমেদ হৃদয়, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসান, সচিব আমিন আল পারভেজ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাকসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গাজীপুর সিটি করপোরেশনের নবনিযুক্ত শওকত হোসেন সরকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে বিশ্বাস করে এবং ভালোবেসে গাজীপুর সিটি করপোরেশনের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় প্রশাসক হিসেবে নিযুক্ত করেছেন; আমি প্রধানমন্ত্রীর ওই বিশ্বাসের মর্যাদা অক্ষুণ্ণে কোনো আপস করব না, দুর্নীতি এবং সততার নিয়ে কাজ করব। নগরবাসীর সেবায় দিন-রাত কাজ করব। এরই অংশ হিসেবে আজ থেকে প্রতিটি ওয়ার্ডে নিয়মিত স্প্রে কার্যক্রম চালানো হবে এবং সচেতনতামূলক প্রচারণাও জোরদার করা হবে। এদিকে প্রথম কর্মদিবসেই জনস্বার্থ সংশ্লিষ্ট উদ্যোগ নেওয়ায় প্রশাসকের এ পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন নগরবাসী।