August 25, 2026, 4:59 am

ময়মনসিংহ বিভাগেরে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মনোনিত হওয়ায় গণসংবর্ধনা

Reporter Name
  • আপডেট Sunday, October 15, 2023
  • 113 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ :: শেরপুরের তিন আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসাবে এ.ডি.এম শহিদুল ইসলাম মনোনিত হওয়ায় গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সন্ধ্যায় উপজেলার ঝগড়াচর বাজারে ময়মনসিংহ বিভাগের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান এ,ডি,এম শহিদুল ইসলাম মনোনিত হওয়ার ফলে এই গণসংবর্ধনা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠান শুরুর আগে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

রেজাউল করীমের সভাপতিত্বে গণসংবর্ধনায় বক্তব্য রাখেন, শেরপুর জেলার শ্রীবরদী ও ঝিনাইগাতী আসন্ন সংসদ নির্বাচনে নৌকা মনোনয়ন প্রত্যাশী উপজেলা চেয়ারম্যান এ,ডি,এম শহিদুল ইসলাম । উপজেলা চেয়ারম্যান এ,ডি,এম শহিদুল ইসলামের গণসংবর্ধনায় এলাকার হাজার হাজার জনসাধারণ ও বীরমুক্তিযোদ্ধাদের সন্তান সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা অংশ গ্রহণ করেন ।

তিনি দীর্ঘদিন থেকে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ চষে বেড়াচ্ছেন। গণসংবর্ধনায় এ,ডি এম শহিদুল ইসলামকে দলীয় মনোনয়ন নৌকা প্রতীক দেওয়ার জন্যে জননেত্রী শেথ হাসিনার প্রতি বক্তারা আহবান রাখেন। শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরে শহিদুল বলেন, আমি ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান মনোনিত হওয়ায় জনসাধারণের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর