July 9, 2026, 5:29 am

ময়মনসিংহে ৬ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

Reporter Name
  • আপডেট Sunday, September 24, 2023
  • 127 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ :: স্বাস্থ্যসম্মত পরিবেশ, অনিয়ম, সঠিক কাগজপত্র না থাকায় ময়মনসিংহে ১১টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৬টি সিলগালা করে দিয়েছে বিভাগীয় স্বাস্থ্য অফিস। আজ রোববার দুপুরে নগরীর চরপাড়া এলাকায় স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. মোহাম্মদ শফিউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় কোনো ডাক্তার, নার্স না থাকায় এবং অপরিচ্ছন্নভাবে অপারেশন থিয়েটার পরিচালনা করার কারণে আধুনিক প্রাইভেট হাসপাতাল, আদিব প্রাইভেট হাসপাতাল, গ্রামীণ প্রাইভেট হাসপাতাল ও গাজী প্রাইভেট হাসপাতাল সিলগালা করে দেওয়া হয়।

এদিকে ল্যাব টেকনিশিয়ান ও সঠিক কাগজপত্র না থাকায় মহানগর ডায়াগনস্টিক সেন্টার ও মাসুম ডায়াগনস্টিক সেন্টার এবং অপরিচ্ছন্নভাবে অপারেশন থিয়েটার পরিচালনা করায় ২টি ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করে দেওয়া হয়। বাকিদের সাত দিনের মধ্যে কাগজপত্রসহ ক্লিনিকের স্বাস্থ্যসম্মত পরিবেশ ফিরিয়ে আনতে সতর্ক করা হয়। অভিযানে সিভিল সার্জন নজরুল ইসলাম, সহকারী সিভিল সার্জন পরীক্ষিত কুমার পাড়সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভাগীয় পরিচালক ডা. মোহাম্মদ শফিউর রহমান বলেন, ছয়টি ক্লিনিকের কারো লাইসেন্স নাই এবং একটি ক্লিনিক চালাতে গেলে যে কয়জন চিকিৎসক এবং নার্স দরকার আমরা একটিতেও পাইনি- তাই এই ছয়টি ক্লিনিক সিলাগালা করতে বাধ্য হয়েছি। এছাড়াও ক্লিনিকের পরিবেশ, অপারেশন থিয়েটারের পরিবেশ এবং ডায়াগনস্টিক সেন্টারে যে সমস্ত যন্ত্রপাতি দরকার সেগুলো যথাযথ না পাওয়ার কারণে আজ অভিযান চালানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর