July 4, 2026, 9:12 am

ময়মনসিংহে হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদন্ড ২ জনের যাবজ্জীবন

Reporter Name
  • আপডেট Thursday, August 3, 2023
  • 299 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ :: ময়মনসিংহের ত্রিশালে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুৃল মতিন মাষ্টার হত্যা মামলার রায়ে ৬জনকে মৃত্যুদন্ড এবং দুইজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ময়মনসিংহের অতিরিক্ত জেলা দায়রা জজ ২য় আদালতের বিচারক সাবরিনা আলী এই রায় ঘোষণা করেন। রায়ে আসামি মোবারক হোসেন, তোফাজ্জল হোসেন, তার ছেলে সোহাগ, রুবেল, সেলিম ও মো. ইদ্রিছকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড এবং মোফাজ্জল হোসেন ও দুলাল উদ্দিনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেযা হয়।

মামলার বিবরণে প্রকাশ, ২০১৮ সালের ৪ জুলাই রাতে ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও খাগাটি জামতলী মাদ্রাসার সহকারী শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন (৬৫) মাছের ফিসারিতে রাত্রি যাপনের জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। পরদিন ভোরে ফিসারীর পানিতে গলা কাটা লাশ ভাসতে দেখা যায়। এ ঘটনায় ছেলে মাহমুদুল হাসান মামুন বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হলে তদন্ত শেষে পুলিশ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালতে ২৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক ওই রায় ঘোষণা করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর