June 2, 2026, 4:38 pm

ময়মনসিংহে সাংবাদিকের কল্যাণে সরকার আন্তরিক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

Reporter Name
  • আপডেট Sunday, March 1, 2026
  • 93 জন দেখেছে

মুহম্মদ আবুল বাশারঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন ‘সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করছে। সাংবাদিকদের কল্যাণে সরকার সবসময় আন্তরিক। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সাংবাদিকদের পাশে থাকবে সরকার।শনিবার
২৮শে ফেব্রুয়ারি ময়মনসিংহ প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে সাংবাদিকদের মাঝে বৃত্তি চেক ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কর্তাব্যক্তি, জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় সাংবাদিকদের সন্তানদের মাঝে বৃত্তির চেক ও ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়৷এর আগে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, নান্দাইলসহ ময়মনসিংহকে মাদক ও চাঁদাবাজিমুক্ত করে গড়ে তুলতে চান। তিনি সতর্ক করে বলেন,কেউ তার বা দলের নাম ব্যবহার করে অনৈতিক কাজে লিপ্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিমন্ত্রী কর্মীদের সচেতন থাকার ওপর জোর দিয়ে বলেন,‘যারা প্রকৃত প্রাপ্য, তাদের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়া হবে। নগরীর যানজট কমাতে রাস্তাঘাটের অবৈধ স্থাপনা অপসারণ এবং কার্যকরী পরিকল্পনা গ্রহণের কথাও তিনি উল্লেখ করেন।’সভায় জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এর সভাপতিত্বে জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তাগণ,পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর