June 4, 2026, 9:29 am

ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Reporter Name
  • আপডেট Sunday, December 14, 2025
  • 198 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১৪ ডিসেম্বর) সকালে নগরীর থানাঘাট বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল সাড়ে ৭টায় প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার ও ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ফারাহ শাম্মী। পরে পুষ্পস্তবক অর্পণ করেন রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তাহমিনা আক্তার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জন কেনেডি জাম্বিল, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সবাই কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।
এদিকে বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা, সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৪ ডিসেম্বর বাঙালি জাতির জন্য একটি শোকাবহ দিন। আমাদের জন্য একটি কলঙ্কিত অধ্যায়। একটি দেশকে মেধাশূন্য ও মেরুদণ্ডহীন করার জন্য সর্বোচ্চ মেধাবী সন্তানদের শহীদ করা হয়। এ শোককে আমাদের শক্তিতে পরিণত করতে হবে। দেশের সূর্যসন্তানরা যে উদ্দেশ্যে তাদের আত্মত্যাগ করেছেন, সেই উদ্দেশ্য আমাদের সম্পন্ন করতে হবে। এ দেশকে একটি দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন দেশ হিসেবে গড়ে তুলতে হবে। সেজন্য আমাদের সবার যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করতে হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর