মুহম্মদ আবুল বাশারঃ ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর এর আয়োজনে”নিরাপদ ও মানসম্মত প্রাণিজ আমিষ উৎপাদনে ফিড প্রিমিক্স ও পশুখাদ্য আমদানিকারক ও উৎপাদন কারিদের ভূমিকা” বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।(শনিবার)অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর-৪ আসনের আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি,ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রানী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ শাহজামান খান তুহিন। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের ডাঃ শামসাদ জাহান শিরাজী। উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।মূল প্রবন্ধ উপস্থাপন করার পর বিশেষ ডুকুমেনটারি প্রদর্শন করেন ডাঃ মোঃ নাজিরুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালন করেন প্রানী সম্পদ অধিদপ্তরে ময়মনসিংহ জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওয়াহেদুল আলম।