July 8, 2026, 7:49 pm

ময়মনসিংহে ডিবি’র অভিযানে গাঁজা সহ ৪ জন গ্রেফতার 

Reporter Name
  • আপডেট Monday, September 4, 2023
  • 130 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিম বাজার এলাকা থেকে শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে ৩ কেজি গাঁজানিয়ে এক নারী সদস্যসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা ডিবি পুলিশ। গ্রেফতারকৃত আসামীগন আল আমিন (৩০),শাকিব মিয়া (২০), মো: রাহাত (৩০) উভয়বাড়ী আখাউড়া থানার কৌড়াতলী গ্রামের ও নারী সদস্য জেয়াসমিন আক্তার ব্রাহ্মণবাড়ীয়া বিজয় নগর থানার কাশিনগর উত্তরপাড়া গ্রামের পিতা-মোঃ মজনু মিয়ার মেয়ে । অভিযানে নেতৃত্বদেন এসআই মোঃ কমল সরকার,এসআই মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্স। গ্রেফতারকৃত ৪ জন আসামীর বিরুদ্ধে গাঁজাসহ ফুলবাড়ীয়া থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর