June 3, 2026, 2:40 am

ময়মনসিংহে আগ্নেয়াস্ত্রসহ ছাত্রদলের দুই কর্মী গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Thursday, February 5, 2026
  • 113 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ছাত্রদলের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি অ্যামোনিশন, একটি গ্যাস পিস্তল, ৭.৬৫ মিলিমিটার ন্যাটো (মেড ইন ইউএসএ) পিস্তল, ৯টি দেশীয় অস্ত্র, একটি চায়নিজ কুড়াল, একটি রামদা, ৪টি ছেনি ও ৩টি ছুরি জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার উথুরা এবং হাটুরিয়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- মো. কামরুল ইসলাম (৩৫) ও মো. সাব্বির (২৩)। তারা গফরগাঁও ইউনিয়নের উথুরা গ্রামের মোশারফ হোসেনের ছেলে। দুজনই উপজেলা ছাত্রদলের সক্রিয় কর্মী। এছাড়া অভিযানে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোক্তার হোসেন (৩৬)-কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে উথুরা গ্রামে অভিযান চালিয়ে সহোদর দুই ভাই ছাব্বির ও কামরুলকে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। অপরদিকে একই দিন রাতে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় মোক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ্ আল মামুন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর