August 8, 2026, 6:18 pm

ময়মনসিংহে ‘সবুজ বাংলাদেশ’ সম্মেলনে গাছের চারা বিতরণ

Reporter Name
  • আপডেট Saturday, August 8, 2026
  • 32 জন দেখেছে

মুহম্মদ আবুল বাশার:: পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও মানুষের পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে ময়মনসিংহে‘সবুজ বাংলাদেশ’ বিভাগীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়। শুক্রবার ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। অনুষ্ঠানে বক্তাগণ বলেন-পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ফলজ গাছের চারা বিতরণের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধি পাবে,অন্যদিকে ভবিষ্যতে মানুষের পুষ্টির চাহিদা পূরণেও এসব গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে সবুজায়ন ও বৃক্ষরোপণ কার্যক্রমে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।জেলা প্রশাসকের সরাসরি অংশগ্রহণে এ কর্মসূচি আরও উৎসাহ হয়েছে বলে আয়োজকরা জানায়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর