April 17, 2026, 12:25 pm

ময়মনসিংহের ভালুকায় ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

Reporter Name
  • আপডেট Thursday, April 16, 2026
  • 22 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহের ভালুকায় ৯০ বোতল ভারতীয় মদ ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। ওই ঘটনায় মো. রাকিব (২৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভালুকার ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাঠালী বাগরাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে ওই মদ জব্দ করে।
হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ঘটনার রাতে ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ঢাকার গাজীপুরে পাচার হচ্ছিল ভারতীয় মদ। ঘটনার খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ বৃহস্পতিবার ভোরে ভালুকা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাঠালী বাগরাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিশেষ অভিযানে নামে এবং সন্দেহভাজন প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৯০ বোতল ভারতীয় মদ জব্দ করে।
একই সময় পুলিশ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ ও মো. রাকিব নামের একজনকে গ্রেপ্তার করে। রাকিব ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পশ্চিম শালকোনা গ্রামের আজিজুল ইসলামের ছেলে।
ভরাডোবা হাইওয়ে থানা ওসি ইশতিয়াক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর