July 4, 2026, 11:27 am

ময়মনসিংহের নান্দাইলে পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

Reporter Name
  • আপডেট Thursday, August 7, 2025
  • 151 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহের নান্দাইলে প্রেমিকা গার্মেন্ট কর্মীকে নির্জন স্থানে ডেকে নিয়ে গণধর্ষণের এক মামলায় তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাতে কুমিল্লা ও নারায়ণগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলো, নান্দাইল উপজেলার শাকিল মিয়া, মমিন উদ্দিন ও জাহাঙ্গীর আলম। আজ বৃহস্পতিবার দুপুরে র্যাব সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১৪ অধিনায়ক নয়মুল হাসান। এ সময় র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার সামসুজ্জামান, র্যাব কর্মকর্তা নাজমুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
কুমিল্লা থেকে জাহাঙ্গীর আলম ও মমিন উদ্দিনকে এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে শাকিল মিয়াকে গ্রেফতার করা হয়। তাদের নান্দাইল থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনার মূলহোতা প্রেমিক মামুন মিয়া এখনো পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান র্যাবের অধিনায়ক।
মামলার এজাহার সূত্রে র্যাব জানায়, নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বাঁশটি এলাকায় এক কিশোরী গার্মেন্ট কর্মীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে মামুন মিয়ার। ১৮ জুলাই রাতে কিশোরীকে রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে জাহাঙ্গীর, শাকিল, মমিনকে সঙ্গে নিয়ে ওই কিশোরীকে গণধর্ষণ করে প্রেমিক মামুন। এ ঘটনায় কিশোরীর বাবা নান্দাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর