August 25, 2026, 8:12 am

ময়মনসিংহের ডিআইজি ও পুলিশ সুপারের সাথে সৌজন্য স্বাক্ষাত জেলা জাতীয় পাটির নেতৃবৃন্দের

Reporter Name
  • আপডেট Tuesday, November 7, 2023
  • 126 জন দেখেছে
মুহম্মদ আবুল বাশার :: ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন ও পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁঞা এবং কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দের সাথে জেলা পুলিশ লাইন হল রুমে জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করেন। গত ৪ নভেম্বর তারা সাক্ষাতের মাধ্যমে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরো বেগবান করার জন্য আলোচনা করেন। সৌজন্য সাক্ষাতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ জানিয়েছেন সদর উপজেলা জাতীয় পাটির সভাপতি মো: ইদ্রিছ আলী ।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা জাতীয় পাটির সদস্য সচিব ও গৌরিপুর সংসদীয় আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেন, সদর উপজেলার সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন দুলাল,যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন বিল্লাল, আবজাল হোসেন হারুন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর