June 1, 2026, 1:06 am

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মুক্তিযোদ্ধা মার্কেটে আগুন 

Reporter Name
  • আপডেট Saturday, February 7, 2026
  • 108 জন দেখেছে
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:: ঈশ্বরগঞ্জ পৌরশহরের মুক্তিযোদ্ধা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে যান শনিবার জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু।তিনি ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেন।এতে মার্কেটসহ আশপাশের মোট ১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে মুক্তিযোদ্ধা মার্কেটের কসমেটিকের কয়েকটি দোকান এবং মার্কেটের পাশের হাসপাতাল রোড এলাকার লেপতোশকের দোকানসহ মোট ১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দির নেতৃত্বে প্রথমে ঈশ্বরগঞ্জ পরে গৌরীপুর ও নান্দাইল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।আগুনের সূত্রপাত সম্পর্কে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপপরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।আগুনের ধোঁয়ার কুণ্ডলী দূর থেকে দেখা গেলে বাজারের ব্যবসায়ীসহ আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় অনেককে দোকান থেকে মালামাল সরিয়ে নিতে এবং ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভাতে সহায়তা করতে দেখা যায়।অগ্নিকাণ্ডের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আগুন নেভানোর কাজ চলাকালে ময়মনসিংহ–কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উভয় পাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান পৌরবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি একেএম হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মোঃহায়দার আলী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর