July 5, 2026, 4:50 am

মধুপুরে শুরু হলো ঢাকা বিভাগীয় স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্প

Reporter Name
  • আপডেট Sunday, April 19, 2026
  • 63 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: টাঙ্গাইলের মধুপুর গড়ের গভীর অরণ্যে অবস্থিত দোখলা জাতীয় উদ্যানে প্রথমবারের মতো শুরু হয়েছে বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের ‘আঞ্চলিক অ্যাডভেঞ্চার ক্যাম্প’। শুক্রবার বিকেলে চার দিনব্যাপী এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আজ ১৯ এপ্রিল রোববার সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই ক্যাম্প শেষ হয়।
এবারের ক্যাম্পে ঢাকা বিভাগের সকল জেলা থেকে ৫০টি ইউনিটের ৬০০ জন স্কাউট এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ সর্বমোট ৭০০ জন অংশগ্রহণ করছেন। বনাঞ্চলের প্রাকৃতিক পরিবেশে স্কাউটদের দক্ষতা ও সাহসিকতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অ্যাডভেঞ্চার ক্যাম্পের শুভ উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন, বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান, কমিশনার ড. সাধন কুমার বিশ্বাস এবং মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনার ফাঁকে ফাঁকে মধুপুরের কর্পোস খৃস্টি উচ্চ বিদ্যালয়ের স্কাউট সদস্যদের নান্দনিক নৃত্য এবং বিভিন্ন জেলা থেকে আসা স্কাউট দলগুলোর পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান জানান, বাংলাদেশে প্রথমবারের মতো আঞ্চলিক পর্যায়ে এই ধরনের অ্যাডভেঞ্চার ক্যাম্পের আয়োজন করা হয়েছে। স্থানীয় বন বিভাগ, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করায় অত্যন্ত আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে ক্যাম্পটি সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর