July 23, 2026, 7:54 am

মধুখালীতে ৬টি স্বর্ণের বারসহ দুই পাঁচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Saturday, June 10, 2023
  • 156 জন দেখেছে

ফরিদপুরের মধুখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার ঢাকাণ্ডখুলনা মহাসড়কের মাঝকান্দি বাসস্টান্ড এর সামনে থেকে এক মহিলাসহ দুই স্বর্ণ পাঁচারকারীকে ৬টি স্বর্ণের বারসহ আটক করেছে। আটককৃত স্বর্ণের ওজন ১৩৫৮.৫০ গ্রাম যার আনুমানিক মূল্য ১কোটি ৪লক্ষ ৮৫হাজার ৮৫০শত টাকা। আটককৃত পাঁচারকারীরা হলো শংকর কুমার মালো(৩৯), পিতা মৃত মলিন কুমার, গ্রাম ভাটি কানাইপুর ও জামিলা পারভীন(২৫), পিতা মৃত রশিদ মোল্যা উভয় থানা কোতোয়ালি জেলা ফরিদপুর।আজ শনিবার তাদেরকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি মোতাবেক নিয়মিত মামলা দিয়ে ফরিদপুর আতালতে পাঠানো হয়েছে।
মধুখালী খানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলামের অফিস কক্ষে শনিবার বেলা একটায় এক প্রেস ব্রিফিং এর সাংবাদিকদের জানানো হয় শুক্রবার বিকালে মাঝকান্দি বাসস্টান্ডের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী থানার এস আই মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ পাঁচারকারী দুজনকে আটক করে তাদের দেহ তল্লাশী করে ওই স্বর্ণ উদ্ধার করে। আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানান উদ্ধার করা স্বর্ণের বার তারা ভারতে পাঁচারের উদ্দেশ্যে ঢাকার তাতী বাজার এলাকা হতে এনে আটক জামিলার মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার দর্শনাতে পৌছে দেয়ার কথা ছিল। আটককৃতরা জিজ্ঞাসাবাদে আরো জানান জনৈক সোহেল আমান নামে এক ব্যক্তির মাধ্যমে তারা এর আগেও অবৈধ্যভাবে ভারতে স্বর্ণ পাঁচার করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর