October 3, 2026, 2:33 am

ভ্রাতৃত্বের বন্ধনে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে কক্সবাজার আনন্দ ভ্রমণ সম্পন্ন

Reporter Name
  • আপডেট Friday, October 2, 2026
  • 23 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: উৎসবমুখর পরিবেশ, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আয়োজিত চার দিনের ‘কক্সবাজার আনন্দ ভ্রমণ-২০২৬’ সম্পন্ন হয়েছে। ২৭ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত এ ভ্রমণে ক্লাবের সদস্যরা অংশ নেন।

কর্মব্যস্ত সাংবাদিকজীবনের একঘেয়েমি দূর করা, সহকর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং আনন্দঘন কিছু সময় একসঙ্গে কাটানোর উদ্দেশ্যে এ ভ্রমণের আয়োজন করা হয়।

কক্সবাজারে অবস্থানকালে ক্লাবের সদস্যরা সমুদ্রসৈকতের মনোরম পরিবেশ উপভোগ করেন। পাশাপাশি চলে হাসি-আড্ডা, গল্প ও পারস্পরিক আনন্দ ভাগাভাগি। সমুদ্রের বিশালতা ও প্রকৃতির সৌন্দর্যের মাঝে সহকর্মীদের সঙ্গে কাটানো সময় ভ্রমণটিকে আরও আনন্দময় করে তোলে।

ভ্রমণের বিভিন্ন সময়ে সদস্যরা দলবদ্ধভাবে ছবি তোলেন এবং আনন্দঘন মুহূর্তগুলো স্মৃতির পাতায় ধরে রাখেন। কর্মব্যস্ততার বাইরে এমন আয়োজন সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করার পাশাপাশি পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করেছে বলে জানান আয়োজকেরা।

টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা মোঃ নোয়াব আলী বলেন, সাংবাদিকেরা সারাবছর নানা ব্যস্ততার মধ্যে দায়িত্ব পালন করেন। সেই কর্মব্যস্ততার বাইরে সহকর্মীদের নিয়ে এমন একটি আনন্দঘন আয়োজন সবাইকে কিছুটা স্বস্তি দিয়েছে। কক্সবাজার ভ্রমণের মধ্য দিয়ে সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়েছে। ভবিষ্যতেও ক্লাবের সদস্যদের নিয়ে এ ধরনের সুন্দর আয়োজন অব্যাহত রাখার চেষ্টা থাকবে।

ক্লাবের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান সাহা বলেন, কক্সবাজারে কাটানো আনন্দঘন সময়, পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সুন্দর স্মৃতিগুলো সবার হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। ভবিষ্যতেও টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সদস্যদের নিয়ে এমন আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা করছি।

ক্লাবের উপদেষ্টা মোঃ মনসুর আহমেদ বলেন, সাংবাদিকতার ব্যস্ততার মধ্যে সহকর্মীদের নিয়ে এমন আয়োজন অত্যন্ত আনন্দের। এ ধরনের ভ্রমণ পারস্পরিক সম্পর্ককে আরও আন্তরিক ও দৃঢ় করে। কক্সবাজার ভ্রমণটি সবার জন্য আনন্দ ও সুন্দর স্মৃতির উৎস হয়ে থাকবে।

টঙ্গী রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এ আনন্দ ভ্রমণ শুধু বিনোদনের আয়োজন ছিল না বরং ক্লাবের সদস্যদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার একটি উদ্যোগ। ভ্রমণ সফলভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী সব সদস্য এবং সার্বিক সহযোগিতাকারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর