September 18, 2026, 6:07 pm

ভুয়া ডিবি সেজে ডাকাতির প্রস্তুতি, শাহবাগে গ্রেপ্তার ৬

Reporter Name
  • আপডেট Friday, September 18, 2026
  • 11 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর শাহবাগে ডিবি পুলিশের পরিচয় ও পোশাক ব্যবহার করে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে খেলনা পিস্তল, খেলনা ম্যাগাজিন, ওয়াকিটকি, হাতকড়া ও ডিবি লেখা দুটি জ্যাকেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন জুয়েল মৃধা (৩৮), মো. রমিজ তালুকদার (৩৬), জসিম তালুকদার ওরফে রিয়াজ (৪৬), মো. রহমান হাওলাদার (৩৯), মো. বিল্লাল (৩২) ও মো. মারুফ (৩৮)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা-মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম জানতে পারে, শাহবাগ থানাধীন বারডেম হাসপাতালের বিপরীত পাশে মেট্রোরেল স্টেশনের নিচে কয়েকজন ব্যক্তি ভুয়া ডিবি পুলিশের পোশাক পরে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছেন।পরে সেখানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি খেলনা ম্যাগাজিন, একটি ওয়াকিটকি, একটি হাতকড়া ও ডিবি লেখা দুটি জ্যাকেট উদ্ধার করা হয়।
ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে ভুয়া ডিবি পরিচয় ও পোশাক ব্যবহার করে রাজধানীর বিভিন্ন এলাকায় লোকজনকে জিম্মি করে ডাকাতি করে আসছিল বলে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর