May 31, 2026, 7:28 pm

ভালো কিছু করার জন্য এই সরকারকে সময় দিতে হবে: তামিম ইকবাল

Reporter Name
  • আপডেট Tuesday, February 17, 2026
  • 96 জন দেখেছে

স্পোর্টস ডেস্ক :: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারেক রহমানসহ নতুন মন্ত্রিসভার ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও। শপথ শেষে তিনি জানান, ভালো করার জন্য নতুন সরকারকে সময় দিতে হবে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
তামিম বলেন, এই সরকারকে সময় দিতে হবে, কোনো কিছু দ্রুত হয়ে যায় না। রাইট পজিশনে রাইট মানুষ নিয়ে আসা খুব ইম্পর্টেন্ট। সবার লাইফের সিকিউরিটিটা ফেরত আসবে, সবকিছুর দিক থেকে। আমরা প্রায় দেড় বছর ধরে আশা করছিলাম যে একটা পলিটিক্যাল সরকার আসবে।
সাবেক এই টাইগার অধিনায়ক বলেন, প্রত্যেকটা মানুষের যে আশা ওটা পূরণ করবেন। এটার সঙ্গে আমি এটাও বিশ্বাস করি যে এই সরকারকে সময় দিতে হবে। কোনো কিছু দ্রুত হয়ে যায় না, ভালো কিছু হওয়ার জন্য সময় দেওয়া লাগবে। আর আমি আশা করি যে বাংলাদেশের প্রতিটা মানুষ তাদেরকে ওই সময়টাই দিবে। যে উনারা যেরকম বাংলাদেশের জন্য ভালো কিছু করতে পারে।
তিনি আরও বলেন, অবশ্যই স্পোর্টসের বিষয়ে আমার যেটা এক্সপেক্টেশন থাকবে যে যেই মানুষ যে জায়গায় যোগ্য ওই জায়গায় তাদেরকে দেওয়া। যারা ফুটবলের জন্য ভালো যারা অন্য যেকোনো স্পোর্টসের জন্য ভালো। ওনাদেরকে ওই রাইট পজিশনে রাইট মানুষ আনা খুব ইম্পর্টেন্ট। কারণ, বাংলাদেশের স্পোর্টস অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর