November 27, 2026, 2:51 am

ভালুকায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Reporter Name
  • আপডেট Friday, July 5, 2024
  • 126 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ :: ভালুকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক অনুর্ধ্ব-১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা অনুর্ধ্ব-১৭ উপজেলা পর্যায়ের টুর্নামেন্টের খেলা উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকালে ভালুকা সরকারি কলেজ মাঠে ওই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এম. এ ওয়াহেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খানের সভাপতিত্বে অন্যান্নদের মাঝে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম (হাজী রফিক), উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. শওকত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন শিবলী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এজাদুল হক পারুল, মহিলা ভাইস-চেয়ারম্যান মাহমুদা সুলতানা মুন্নি প্রমুখ।
উদ্বোধনী খেলায় ধীতপুর ইউনিয়ন বনাম ভালুকা সদর ইউনিয়ন ও ভরাডোবা ইউনিয়ন বনাম কাচিনা ইউনিয়ন। খেলার শুরুতে একটি দেশাত্ববোধক নৃত্য পরিবেশন করেন হালিমুন্নেছা চৌধুরানী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর