August 26, 2026, 4:38 pm

ভারতের বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের

Reporter Name
  • আপডেট Sunday, September 10, 2023
  • 118 জন দেখেছে

ক্রীড়া প্রতিবেদক :: সাফ অ-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ রানার্সআপ হয়েছে। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারত ২-০ গোলে বাংলাদেশকে হারিয়ে শিরোপা অক্ষুণ্ণ রাখে। এই টুর্নামেন্টে বাংলাদেশ ও ভারত একই গ্রুপে পড়েছিল। ভারতের বিপক্ষে ০-১ গোলে হেরে টুর্নামেন্ট শুরু হয় বাংলাদেশের। ফাইনালে ভারতকে হারানোর প্রতিশোধ নিয়ে নেমেও ব্যর্থ হয় বাংলাদেশ। 

ম্যাচের ৮ মিনিটে বাংলাদেশের রক্ষণের ভুলে গোলের সুযোগ পায় ভারত। সেই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশ গোলরক্ষক নাহিদুল ইসলামের পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান ভরত লাইরেনজম। বাংলাদেশ ম্যাচে সমতা আনার সুযোগ পেয়েছিল ১৭ মিনিটেই। সতীর্থের লম্বা করে বাড়ানো বলে ভারত গোলরক্ষক সুরাজ সিংকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন বাংলাদেশি ফরোয়ার্ড মুর্শেদ আলী। এজন্য বাংলাদেশ কোচ সাইফুর রহমান মনি মুর্শেদকে তুলে নেন।

প্রথমার্ধে বাংলাদেশকে আরেকটি গোল সেভ করেছেন গোলরক্ষক নাহিদ। তিনি গোলপোস্ট থেকে বেরিয়ে বক্সের মাঝামাঝি আসেন। ভারতের ফরোয়ার্ড হেড করে নাহিদকে পরাস্ত করেন৷ নাহিদ পেছন গিয়ে হেড করে গোল সেভ করেন।

দ্বিতীয়ার্ধে ৭২ মিনিট পর্যন্তও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের। ৭৩ মিনিটে বাংলাদেশের হাত থেকে সেই নিয়ন্ত্রণ কেড়ে নেন লিভাইস জাংমিনলুম। নিজেদের বক্সে তাকে শট নেওয়ার মতো যথেষ্ট জায়গা করে দিলেন বাংলাদেশি ডিফেন্ডাররা। বাঁ পায়ে বেশ জোরের সঙ্গেই শট নিলেন লিভাইস, বাংলাদেশ গোলরক্ষক ফেরানোর কোনো সুযোগই পাননি। ভারতের প্রথম গোলের উৎস ছিলেন মিডফিল্ডার লিভাইস। ম্যাচের বাকি সময় বাংলাদেশ আর গোল করতে পারেনি। ০-২ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। রানার্সআপ দল আগামীকাল সকালে দেশে পৌছাবে। 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর