July 26, 2026, 9:19 am

ভয়েস আর্টিস্টস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ভাব এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Sunday, February 1, 2026
  • 239 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ভয়েস আর্টিস্টস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ভাব এর বার্ষিক সাধারণ সভা শনিবার (৩১ জানুয়ারি) বিকাল ৫টায় সংস্কৃতি বিকাশ কেন্দ্র, পরিবাগ এ অনুষ্ঠিত হয়। কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট পাঠ করেন শাহরিয়ার রানা। অর্থ রিপোর্ট ও শোক প্রস্তাব পাঠ করেন যথাক্রমে আতিকুর রহমান ও সঞ্জয় গোস্বামী। সভায় বিগত বছরের বিভিন্ন কর্মকান্ডের প্রতিবেদন পেশ করা হয়। কণ্ঠাভিনয়শিল্পী, অনুবাদক, কন্টেন্ট রাইটার, ডিরেক্টর ও সহকারী ডিরেক্টরদের সমন্বয়ে গঠিত ভাব এর আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে আলোচনা হয় এবং পথচলায় সকল সদস্যের আন্তরিক শুভেচ্ছা ও সহযোগিতা কামনা করা হয়। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন  শেকানুল ইসলাম শাহী, ফখরুজ্জামান চৌধুরী, উপদেষ্টা ইকবাল বাবু, আজাদ আবুল কালাম ও ত্রপা মজুমদারের শুভেচ্ছা বার্তা পাঠ করেন ইবতেশাম মাহমুদ শ্যামা, অনন্যা গোস্বামী ও ইন্দ্রাণী ঘটক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উজ্জল মিয়া, সাঈদ সুমন, মশিউর রহমান দিপু, এ কে আজাদ সেতু, হারুনুর রশিদ, রাজু আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেউতি শাহগুফতা। মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সপাপ্তি হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর