July 21, 2026, 1:22 pm

ব্রিতে নব যোগদানকৃত কর্মকর্তাদের ইনডাকশন ট্রেনিং অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Thursday, February 26, 2026
  • 148 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) নব যোগদানকৃত ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের বিজ্ঞানী ও কর্মকর্তাদের ইনডাকশন ট্রেনিং বা পরিচিতিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ব্রির প্রশিক্ষণ বিভাগের সভাকক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুজিবুল খানম তাঁদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্রি বিজ্ঞানী সমিতির সভাপতি ড. মো. ইব্রাহিম এবং কৃষিতত্ত্ব বিভাগের চিফ সাইন্টিফিক অফিসার ড. মো. আবু বকর সিদ্দিক সরকার। এ ছাড়া বিজ্ঞানী সমিতির সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ হারিবুর রহমান মুকুল নবীন কর্মকর্তাদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন বলে জানা গেছে।
নব যোগদানকৃত কর্মকর্তাদের পক্ষ থেকে দু’জন বৈজ্ঞানিক কর্মকর্তা তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। ব্রির সকল বিভাগীয় প্রধান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রির প্রশাসন বিভাগের সিনিয়র সহকারী পরিচালক কাজহার আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী বিজ্ঞানী ও কর্মকর্তারা ব্রির বিভিন্ন বিভাগ, শাখা ও গবেষণাগার পরিদর্শন করেন। এর মাধ্যমে তাঁরা ইনস্টিটিউটের সামগ্রিক কার্যক্রম ও গবেষণার বিষয়বস্তু সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন বলে জানানো হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর