নিজস্ব প্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাতে পৌর এলাকার স্টেশন রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে রাম দা, চাকু ও পাইপ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মৌড়াইলের আব্দুল কাইয়ুম চৌধুরী (৩৮), মো. রাজু মিয়া (২৩), মো. ইতিহাস মিয়া (২২), মো. ইয়াছিন মিয়া (২২), আকাশ মিয়া (২৫) ও বিজয়নগরের মো. নাহিদ হাসান (২০)। তাদের বিরুদ্ধে মামলা করে সদর থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম জানান, অভিযানের সময় একটি বস্তা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই ছয়জন। এ সময় তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সন্তোষজনক জবাব দিতে পারেনি। তাদের ফেলে যাওয়া বস্তা থেকে দুটি রাম দা, চারটি চাকু ও একটি পাইপ উদ্ধার করা হয়।