October 3, 2026, 9:19 am

বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট রাজনীতিবিদ মো. শহীদুল্লাহ্’র ইন্তেকাল

Reporter Name
  • আপডেট Friday, March 27, 2026
  • 132 জন দেখেছে

স্টাফ রিপোর্টার টঙ্গী ঃর গাজীপুরের বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল্লাহ্‌ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি ২৬ মার্চ তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, পুত্র কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
গাজীপুরের তারগাছ এলাকায় বৃহস্পতিবার বাদ মাগরিব রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে জানাজা নামাজ অনুষ্ঠিত হয় এবং স্থানীয় কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে।
তিনি ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। রাজনীতির পাশাপাশি সমাজসেবায়ও তাঁর অবদান ছিল অসামান্য।
আশির দশকে শিশু ও প্রসূতি মৃত্যুহার হ্রাসে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর মেটারনাল অ্যান্ড নিউনেটাল হেলথ (BAMANEH) এর সহযোগী হিসেবে টঙ্গী ও গাছা অঞ্চলের প্রত্যন্ত গ্রামগুলোতে নিরলসভাবে কাজ করেছেন। শিক্ষার প্রাসারের উদ্দেশ্যে তারগাছে মুন লাইট উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করেন। আব্দুর রশীদ ভূঁইয়া মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব, কুনিয়া পাছর তারগাছ কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি, কুনিয়া পাছর সুরুজ আলী রহমানিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, প্রবীণ হিতৈষী সংঘ, গাজীপুর মহানগর শাখার সহসভাপতি, হাজী কল‍্যাণ ফাউন্ডেশনের সভাপতির হিসেবে দায়িত্ব পালন সহ তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনেও সম্পৃক্ত ছিলেন। মোঃ শহীদুল্লাহ্ ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, গাজীপুর জেলার সাবেক সাধারণ সম্পাদক। কর্ম জীবনে তিনি উত্তরা ব্যাংক, মতিঝিল শাখার ম্যানেজার হিসেবে অবসর গ্রহণ করেন। দেশপ্রেম, আর্তমানবতার সেবা, শিক্ষা ও সামাজিক উন্নয়নে তিনি অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। তাঁর মৃত্যুতে মুক্তিযোদ্ধা সংসদ, আব্দুর রশীদ ভূঁইয়া মেমোরিয়াল ট্রাস্ট, টংগী প্রেসক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গী, প্রবীণ হিতৈষী সংঘ, গাছা সাংস্কৃতিক সংসদ, খেলাঘর আসরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান গভীর শোক প্রকাশ করেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর