August 26, 2026, 3:07 pm

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম হায়দারের ইন্তেকাল

Reporter Name
  • আপডেট Friday, September 8, 2023
  • 102 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর সিটি করপোরেশনের ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী সোলাইমান হায়দারের বড় ভাই, টঙ্গী পশ্চিম থানা প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আজিম হায়দার আদিমের পিতা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম হায়দার (৮৫) বৃহস্পতিবার ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি….রাজিউন)।মৃত্যু কালে তিনি স্ত্রী, ৫ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগাহী লেখে গেছেন। বাদ আছর হায়দার পাবলিক স্কুল মাঠে মরহুমের নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

দেওড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম হায়দার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছেন গাজীপুর-২ আসনের সাংসদ সদস্য যুব ও ক্রিড়া প্রতি মন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আজমত উল্লা খান, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম শামসুন্নাহার ভূইয়া এমপি, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব আসাদুর রহমান কিরন,৫৩ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মো: সেলিম মিয়া, দৈনিক বিজবাংলা টিভি ডটকম এর প্রকাশ ও সম্পাদক পীরজাদা মো: নোয়াব আলী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর