August 24, 2026, 1:13 am

বিশ্ব মৃত্তিকা দিবসের পুরস্কার জিতলেন বারি’র বিজ্ঞানী ড. হাবিব

Reporter Name
  • আপডেট Wednesday, December 6, 2023
  • 132 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাবিব মোহাম্মদ নাসের বিশ্ব মৃত্তিকা দিবস পুরস্কার ২০২৩ অর্জন করেছেন।
কৃষি মন্ত্রণালয় কর্তৃক মঙ্গলবার বারি’র কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত বিশ্ব মৃত্তিকা দিবস অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হয়। কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উপচার্য ড. এমদাদুল হক চৌধুরী এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সম্পাদক ও প্রটোকল অফিসার (অ. দা.) মো. হাসান হাফিজুর রহমান জানান, ড. হাবিব মোহাম্মদ নাসের এর খাদ্য শৃঙ্খলে ভারী ধাতুর উপস্থিতি, মাটি-দূষণের প্রতিকার, বিভিন্ন সার ব্যবস্থাপনার উপর মৃত্তিকা বিজ্ঞান গবেষণায় জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিমান জার্নালে তার ৬৪ টিরও বেশি প্রকাশনা রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর