July 11, 2026, 7:46 am

বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ২৬৩ রানে থামালো বাংলাদেশ

Reporter Name
  • আপডেট Friday, September 29, 2023
  • 128 জন দেখেছে

স্পোর্টস ডেস্ক :: বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের বোলাররা আগে পরীক্ষা দিলো। গৌহাটিতে আগে ব্যাটিংয়ে নামে লঙ্কানরা। এশিয়া কাপের রানার্সআপরা দুই হাফ সেঞ্চুরিতে ২৬৩ রান করেছে। বাংলাদেশের লক্ষ্য ২৬৪ রান।

পায়ের ব্যথায় এই ম্যাচে খেলেননি সাকিব আল হাসান। অধিনায়কত্ব পালন করেন মেহেদী হাসান মিরাজ। তিন স্পিনারের বোলিং বিভাগের সামনে শুধু দাঁড়ান পাথুম নিসাঙ্কা ও ধনঞ্জয়া ডি সিলভা। দশম ওভারের দ্বিতীয় বলে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন কুশল পেরেরা। নিসাঙ্কার সঙ্গে তার জুটি ছিল ৬৪ রানের। ২৪ বলে ৬ চারে সাজানো ছিল কুশলের ৩৪ রানের ইনিংস।

১৪তম ওভারে হাসান মাহমুদকে তিনটি চার ও একটি ছয়ে ১৯ রান তোলেন নিসাঙ্কা ও ও কুশল মেন্ডিস। তারপরই শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ দুই প্রান্ত থেকে রানের লাগাম টেনে ধরেন।

১৫তম ওভারে এই জুটি ভেঙে দেন নাসুম। মেন্ডিস ও নিসাঙ্কা মিলে যোগ করেন ৪০ রান। মেন্ডিস ১৯ বলে তিন চার ও ১ ছয়ে ২২ রানে নাজমুল হোসেন শান্তর ক্যাচ হন। এরপর মেহেদী ২ রানে সাদিরা সামারাবিক্রমা ও নিসাঙ্কাকে থামান ৬৮ রানে। বাংলাদেশি স্পিনার তার তৃতীয় শিকার বানান চারিথ আসালাঙ্কাকে (১৮)।

ধনঞ্জয়া ডি সিলভা হাফ সেঞ্চুরি করে হাল ধরলেও অন্য প্রান্ত থেকে উপযুক্ত সঙ্গ পাননি। নিজের শেষ ওভারে মেহেদী হাসান মিরাজ তাকে ৫৫ রানে মাহমুদউল্লাহর ক্যাচ বানান।

দুনিথ ভেল্লালাগে রান আউট হন মাহমুদউল্লাহর থ্রোতে মুশফিকুর রহিম স্টাম্প ভাঙলে। তানজিম হাসান সাকিব ইনিংসের শেষ ওভারে দুশন হেমন্তকে (১১) মোস্তাফিজুর রহমানের ক্যাচ বানালে শেষ হয় লঙ্কানদের ইনিংস।

শ্রীলঙ্কা: ৪৯.১ ওভারে ২৬৩/৯ (নিসাঙ্কা ৬৮, কুশল ৩৪, ধনঞ্জয়া ৫৫; মেহেদী ৩/৩৬, মিরাজ ১/৩২, নাসুম ১/৫১)

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর