July 6, 2026, 4:49 pm

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চাঁদপুর আইনজীবী সমিতির বিএনপি প্যানেল বিজয়ী

Reporter Name
  • আপডেট Thursday, March 5, 2026
  • 124 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: প্রতিদ্বন্দ্বী কোনো প্যানেল না থাকায় চাঁদপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেল নির্বাচিত হয়েছে। এতে সভাপতি হিসেবে অ্যাডভোকেট মো. শামছুল ইসলাম মন্টু এবং সাধারণ সম্পাদক হিসেবে অ্যাড. জাকির হোসেন ফয়সাল নির্বাচিত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নির্বাচিত প্যানেলের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বাবর বেপারী।
নির্বাচিতরা অন্যান্যরা হলেন, সহসভাপতি অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন শেখ, অ্যাডভোকেট শাহরিয়ার হোসেন পাটওয়ারী, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন পাটওয়ারী, অ্যাডভোকেট মো. কাইয়ুম হোসেন সুমন, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট বিবি হাওয়া, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট শামীম হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফয়সাল আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরীন আক্তার সুপ্তা, কার্যকরী সদস্য অ্যাডভোকেট রোজিনা বেগম চৌধুরী, শহিদুল্লাহ মিজি, আল-আমিন, উম্মে হানী ও মো. রফিকুল ইসলাম।এর আগে গত ২৬ ফেব্রুয়ারি বিএনপি ও জামায়াত সমর্থিত দুটি প্যানেল মনোনয়নপত্র দাখিল করে। ৫ মার্চ ছিল নির্বাচনের নির্ধারিত তারিখ। ভোটার সংখ্যা ছিল ৩৮২টি। কিন্তু গত ১ মার্চ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নেই অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশনারের কাছে পূর্ণ প্যানেলের মনোনয়নপত্র প্রত্যাহার করে জামায়াত সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদ।যার ফলে নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বী প্যানেল ছিল না।
এ সময় রিটার্নিং অফিসার অ্যাডভোকেট জসিম উদ্দিন মেহদি হাসানসহ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও অন্যান্য আইনজীবী উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর